1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু বাংলাদেশ নৌবাহিনীর `মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সমাপ্ত

জলবায়ু সচেতনতায় কাঠি হাই স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩১৩ Time View

জলবায়ু সচেতনতায় কাঠি হাই স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
রিকি শেখ, স্টাফ রিপোর্টার :
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গোপালগঞ্জের কাঠী, খানারপাড়, তেলিগাতী হাজী নেহালউদ্দীন চৌধুরী ইনস্টিটিউশন- “সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” প্রতিপাদ্যে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১১টায় কাঠী, খানারপাড়, তেলিগাতী এলাকার হাজী নেহালউদ্দীন চৌধুরী ইনস্টিটিউশন স্কুলের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে
ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক কাইকাবত হোসেন, মশিউর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওছিকুর রহমান শেখ, সিনিয়র সহ-সভাপতি সাইফুল মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিবেশ সংরক্ষণ ও সবুজ-সুস্থ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে প্রত্যেক শিক্ষার্থীকে নিজ বাড়িতে অন্তত একটি ফলজ, বনজ বা ঔষধি গাছ রোপণ এবং তার যথাযথ পরিচর্যার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho