1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫ রিকি শেখ স্টাফ রিপোর্টার :

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১২১ Time View

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫
রিকি শেখ স্টাফ রিপোর্টার :
গোপালগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সেবা গ্রিন লাইন’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সোনাসুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় নারী ও শিশুসহ বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হন।
ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই নৃপেন চন্দ্র দাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে ২০ জনকে মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ৫ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho