1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু বাংলাদেশ নৌবাহিনীর `মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সমাপ্ত

গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান

  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২২০ Time View

গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান

কাজী সেলিম নয়ন, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে “অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৪ জুলাই) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ জিয়াউল হক, পিপিএম, -এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। বিদায় বেলায় পুলিশ সুপার জেলা পুলিশ গোপালগঞ্জ এর পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং তাঁর উত্তরোত্তর ভবিষ্যত সাফল্য কামনা করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ নাফিছুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ হাসানুর রহমান সহ গোপালগঞ্জ জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho