1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১০৪ Time View

শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায়
-এমপি সেলিমুজ্জামান

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ:

“শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায়। একটি শিক্ষিত প্রজন্মই পারে একটি সমৃদ্ধ, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়তে। তাই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৩নং মোচনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৬১নং আইকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

সোমবার (৬ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া শুধু একটি সহায়তা নয়, বরং তাদের স্বপ্নপূরণের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা। শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি আদর্শ, মেধাবী ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা সম্ভব।”

এসময় উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম নাঈম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু।

এছাড়াও উপজেলা বিএনপির সহ-সভাপতি শওকত সিকদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু সাঈদ খান, মোচনা ইউনিয়ন বিএনপির সভাপতি
মাসুদ মিয়া, উপজেলা যুবদলেরন আহ্বায়ক
আসাদ সিকদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান মাফুজসহ
ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho