1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা

  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৭৪ Time View

গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা

কাজী সেলিম নয়ন, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ পৌরসভার ২০২৬- ২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটের মোট পরিমান ধরা হয়েছে ৭৫ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৪৮০ টাকা।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে গোপালগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষণার এ আয়োজন করে গোপালগঞ্জ পৌর কর্তৃপক্ষ।

বাজেট ঘোষণা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অঃদাঃ) ফারিহা তানজিন।

এ সময় গোপালগঞ্জ সিভিল সার্জন ও পৌর প্রশাসকের কার্য সহায়তা কর্মকর্তা ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খোঃ রুহুল আমীন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জ্যোৎস্না খাতুন, পৌর নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, সমাজ উন্নয়ন কর্মকর্তা
মোঃ জুলফিকার আলী মোল্লা, পৌর প্রশাসকের একান্ত সহকারী মাহফুজুর রহমান লাবলু, পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন

নতুন অর্থবছরের এই বাজেটে পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতী স্থাপন এবং অন্যান্য জনকল্যাণমূলক খাতে ব্যয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নিজস্ব রাজস্ব আদায় বৃদ্ধি, সরকারি অনুদান এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থায়নের মাধ্যমে বাজেট বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে পৌরসভার আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং নাগরিকদের জন্য আরো আধুনিক ও টেকসই সেবা নিশ্চিত করার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

পৌরসভার দায়িত্বশীল সূত্র জানায়, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে নগর অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি জনসেবার মান আরো বাড়বে বলে আশা করা হচ্ছে। নাগরিক বান্ধব ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই এবারের বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, গোপালগঞ্জ পৌরসভা প্রতি অর্থবছরে নাগরিকদের চাহিদা ও উন্নয়ন পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করে থাকে। ২০২৬-২০২৭ অর্থবছরের ৭৫ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৪৮০ টাকার এ বাজেটও সেই ধারাবাহিকতার অংশ বলে দাবি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho