1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৪২ Time View

বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লার কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা ০৭ জুলাই ২০২৬ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। সভায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গুণগত মান নিশ্চিতকরণ কার্যক্রম, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ধারাবাহিক গুণগত উন্নয়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক মানদন্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি কার্যকর কোয়ালিটি অ্যাশিউরেন্স ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন গুরত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উক্ত সভায় কমিটির সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অবঃ); ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. তহিদুর রহমান এবং অতিরিক্ত পরিচালক জনাব সালমা পারভীন সুমা; সকল অনুষদের ডিনবৃন্দ; ইংরেজি ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধানগণ; এবং পরিচালক, অর্থ ও হিসাব উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষা, সুশাসন, জবাবদিহিতা এবং ধারাবাহিক উন্নয়নের সংস্কৃতি আরও সুদৃঢ় করতে কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির সক্রিয় ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বাইউস্ট-এর অবস্থান আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho