1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৪৬ Time View

আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

“আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো। শিক্ষা, উন্নয়ন ও মানবিক মূল্যবোধকে সঙ্গে নিয়ে আগামী দিনের মুকসুদপুরকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” এমন মন্তব্য করেছেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

শনিবার (১১ জুলাই) দুপুরে মুকসুদপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এক ফুলেল সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। সঞ্চালনা করেন মো. শওকত আলী মিয়া। স্বাগত বক্তব্য দেন মুকসুদপুর এসজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মণ্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর থানার ওসি তদন্ত মতিয়ার রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, মুকসুদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, বেজড়া এমইউ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম এবং বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল হুদা।

এ সময় বক্তব্য দেন ব্যারিস্টার সাজিদ আহমেদ কুশল, মৌলভী আব্দুল হাই মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, জেকেএমবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল সাহা, বোয়ালিয়া নেজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাকিবুল হাসান, সুরুপী সালিনা বক্সা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুলু হোসেন মুন্সী, পাচুড়িয়া এপিএফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনধীর সরকার, কৃষ্ণাদিয়া বাগুমৃধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাওলা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. ওয়াহিদুজ্জামান এবং গীতাপাঠ করেন অচিন্ত কুমার। পরে মানপত্র পাঠ করেন মো. রবিউল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক, সুধীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho