1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৩৯ Time View

গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ

কাজী সেলিম নয়ন, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়ন না দিয়ে নতুন ডিলার নিয়োগের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)-এর বিদ্যমান ডিলারেরা। একই সঙ্গে বর্তমান ডিলারদের লাইসেন্স দ্রুত নবায়ন ও পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা।

রোববার (১২ জুলাই) বেলা ১১টার দিকে প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে জেলার পাঁচ উপজেলার টিসিবি’র ডিলারদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন টিসিবি ডিলার বুলবুল আলম বুলু, দীপক কুমার সাহা, সোহেল মিয়া, উজ্জ্বল বিশ্বাস, মো. মনোয়ার রহমান, মোহাম্মদ খান ও লিপু মজুমদারসহ অন্যান্য ডিলাররা।

বক্তারা অভিযোগ করেন, ২০২৫ সালে সব ধরনের শর্ত পূরণ করে নিয়মিতভাবে টিসিবি’র পণ্য বিতরণ করলেও জেলার ৩০ জন ডিলারের লাইসেন্স নবায়ন করা হয়নি। এছাড়া ২০২৬ সালের জুন মাস শেষ হলেও এখন পর্যন্ত কোনো ডিলারের লাইসেন্স নবায়নের কার্যক্রম সম্পন্ন হয়নি। এতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী ডিলারদের মাঝে চরম ক্ষোভ, অনিশ্চয়তা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

তাদের ভাষ্য, জেলা প্রশাসকের কার্যালয় থেকে যাচাই-বাছাই শেষে বিদ্যমান ডিলারদের তালিকা প্রস্তুত করে লাইসেন্স নবায়নের জন্য সুপারিশ পাঠানো হলেও এখনো সেই সুপারিশ কার্যকর হয়নি। এর পরিবর্তে নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসা ডিলারদের প্রতি অবিচার বলে তারা মনে করেন। এ সময় তারা আরো বলেন, যে সকল ইউনিয়নে বা পৌর ওয়ার্ডে টিসিবি’র ডিলার নেই। সেখানে নতুন ডিলার নিয়োগ দেওয়া যেতে পারে কিন্তু আমরা বিগত বছরের করোনা মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে এ কার্যক্রম সততা ও নিষ্ঠার সাথে পালন করেছি।পরবর্তীতে সরকার স্বচ্ছতা নিরূপণের লক্ষ্যে টিসিবি’র কার্যক্রমকে ডিজিটাল সিস্টেমে রূপান্তরিত করেছে।এখন আর কারোরই কোন নয় ছয় করার সুযোগ নেই। এছাড়া টিসিবি’র পণ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে শত-শত নারী ও পুরুষ শ্রমিক নিয়োজিত রয়েছে ডিলারদের লাইসেন্স নবায়ন বা পুনর্বহাল না হলে ডিলারসহ এই অসহায় পরিবারগুলো বেকার হয়ে পড়বে। ফলে অর্থনৈতিক ও সামাজিক অবক্ষয় দেখা দিতে পারে। তাই ভুক্তভোগী ডিলাররা এ বিষয়ে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

মানববন্ধন থেকে বক্তারা জেলা প্রশাসকের সুপারিশ অনুযায়ী দ্রুত বিদ্যমান ডিলারদের লাইসেন্স নবায়ন ও পুনর্বহালের দাবি জানান। পাশাপাশি বর্তমান ডিলারদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে নতুন ডিলার নিয়োগের উদ্যোগ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরে আসার আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।

এর আগে, গত ৯ জুলাই একই দাবিতে গোপালগঞ্জ জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন টিসিবি ডিলাররা। স্মারকলিপির অনুলিপি গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার, টিসিবির টেকেরহাট আঞ্চলিক কার্যালয় এবং ঢাকায় টিসিবির প্রধান কার্যালয়েও পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho