1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৫৫ Time View

গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

রিকি শেখ স্টাফ রিপোর্টার :

আগামী ১৬ জুলাইকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। এ লক্ষ্যে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি র‌্যাব ও পুলিশের যৌথ টহল শুরু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল থেকে গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়। তাদের সঙ্গে র‌্যাব ও পুলিশের সদস্যরাও যৌথভাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে পুলিশি চেকপোস্ট। যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, জেলায় প্রায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি বিজিবিও সমন্বিতভাবে টহল কার্যক্রম পরিচালনা করবে।
পুলিশ সুপার আরও জানান, সম্প্রতি লাইভ মিছিল সংক্রান্ত ঘটনায় কাশিয়ানী উপজেলা থেকে ১৫ জন এবং গোপালগঞ্জ সদর উপজেলা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “গোপালগঞ্জকে অন্য জেলার তুলনায় আলাদাভাবে দেখা হচ্ছে না। গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। ১৬ জুলাইকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পাঁচজন নিহত হন। গত বছরের সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে এবার আগাম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho