1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৫০ Time View

গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত হয়েছে।

দিবসের শুরুতে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন পর্বে সর্বপ্রথম গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের পক্ষে প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার কৌশিক আহমেদ শ্রদ্ধা নিবেদন করেন।

এ ছাড়া গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার অমিত দেব নাথ, গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোবিন্দ চন্দ্র সরদার, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে জেলা বিএনপি ও সহযোগী সংগঠন এবং উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পৃথকভাবে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমজীবী ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

পরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জুলাই শহিদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাইয়ের শহিদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা হয় এবং তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

আলোচনা সভা শেষে জুলাই শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho