1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৫১ Time View

টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ

রিকি শেখ স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় সংলগ্ন পাটগাতি বাজার এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে টুঙ্গিপাড়া পৌরসভা।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জহিরুল আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন, উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন, পৌর বিএনপির সভাপতি মোল্লা এমদাদুল হক ইমদাদ, পৌর যুবদলের আহ্বায়ক ডা. আবু জাফর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ত্রাণ বিতরণকালে ইউএনও জহিরুল আলম ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পরে তিনি পাটগাতি মুরগি বাজার এলাকার জলাবদ্ধতা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং এলাকাবাসীর দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর অতিবৃষ্টির সময় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাড়িঘর পানিতে তলিয়ে যায়। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। তারা দ্রুত স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho