1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১২৬ Time View

কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রিকি শেখ, স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গাছ কাটার সময় গাছ থেকে পড়ে স্বপন মধু (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার শুয়াগ্রাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন মধু একই গ্রামের যোগেন্দ্রনাথ মধুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শুয়াগ্রাম গ্রামের নান্টু ডাক্তারের বাড়িতে দিনমজুর হিসেবে গাছ কাটার কাজে যান স্বপন মধু। সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে গাছ কাটার সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বপন মধুর আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি দিনমজুর হিসেবে কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho