1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে আলোচিত বিচারক মোঃ সুজন মিয়ার বদলি, আইন মন্ত্রণালয়ে সংযুক্ত কর্মকর্তা হিসেবে পদায়ন

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৪০ Time View

গোপালগঞ্জে আলোচিত বিচারক মোঃ সুজন মিয়ার বদলি, আইন মন্ত্রণালয়ে সংযুক্ত কর্মকর্তা হিসেবে পদায়ন

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. সুজন মিয়াকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (সিভিল জজ) হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্য মো. সুজন মিয়াকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নতুন পদে দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, বদলিকৃত কর্মকর্তাকে ২৩ জুলাই ২০২৬ তারিখ অপরাহ্নে বর্তমান পদের দায়িত্ব দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, মো. সুজন মিয়া বর্তমানে গোপালগঞ্জে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বদলির পর তিনি আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (সিভিল জজ) হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, সম্প্রতি গোপালগঞ্জ আদালতে এজলাস চলাকালীন সময়ে এক শিক্ষানবিশ নারী আইনজীবীকে পেপার ওয়েট ছুঁড়ে আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিচারক মো. সুজন মিয়াকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে বদলির কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা উল্লেখ করা হয়নি। প্রজ্ঞাপনে এটিকে নিয়মিত প্রশাসনিক আদেশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho