1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ গোপালগঞ্জ এলজিইডি’র নবাগত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান গোপালগঞ্জে আলোচিত বিচারক মোঃ সুজন মিয়ার বদলি, আইন মন্ত্রণালয়ে সংযুক্ত কর্মকর্তা হিসেবে পদায়ন কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

গোপালগঞ্জ এলজিইডি’র নবাগত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান

  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩৪ Time View

গোপালগঞ্জ এলজিইডি’র নবাগত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) -এর নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হকের বদলী জনিত কারণে নবাগত নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ রুবাইয়াত জামানের নিকট দায়িত্ব হস্তান্তর করেছেন তিনি।

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জ এলজিইডি’র আয়োজনে এলজিইডি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তিনি নবযোগদানকৃত নির্বাহী প্রকৌশলীর নিকট দায়িত্বভার হস্তান্তর করেন।

এ সময় গোপালগঞ্জ এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী (সিভিল) মেঃ রকিবুল কবীর, গোপালগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, কাশিয়ানী উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ শফিউল আজম, মুকসুদপুর উপজেলা প্রকৌশলী মাহামুদুল হাসান, টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী এ কে এম আসাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী (চঃ দাঃ) মোঃ ফারুকুজ্জামান মিয়া, উপসহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম খান, তাপস কুমার রায়, কৌশিক বালা সহ অন্যান্য প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গোপালগঞ্জ এলজিইডি’র সদ্য সাবেক নির্বাহী প্রকৌশলী এহসানুল হক বিগত ২০২০ সালের ১৮ মার্চ তারিখে গোপালগঞ্জে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। গোপালগঞ্জে দীর্ঘ ৬ বছর ৪ মাস দায়িত্ব পালনকালীন সময়ে তিনি এলজিইডি’র বাস্তবায়নে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে নিয়োজিত থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেন। বর্তমানে পদোন্নতি জনিত কারণে এলজিইডি প্রধান কার্যালয়ে তার বদলী হয়েছে বলে জানা গেছে। এদিকে বদলী জনিত গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হককে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে বিদায় সংবর্ধনা প্রদান করেন এবং তিনি অত্যন্ত কৃতজ্ঞচিত্তে গোপালগঞ্জে চাকুরীকালীন সময়ে তাকে সহযোগিতা করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho