1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে নানা আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন করলেন ডাঃ কে এম বাবর এমপি মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ গোপালগঞ্জ এলজিইডি’র নবাগত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান গোপালগঞ্জে আলোচিত বিচারক মোঃ সুজন মিয়ার বদলি, আইন মন্ত্রণালয়ে সংযুক্ত কর্মকর্তা হিসেবে পদায়ন কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত

গোপালগঞ্জে নানা আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন করলেন ডাঃ কে এম বাবর এমপি

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩৩ Time View

গোপালগঞ্জে নানা আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন করলেন ডাঃ কে এম বাবর এমপি

নিজস্ব প্রতিনিধিঃ

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় গোপালগঞ্জ শহরের পৌর পার্কে ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।

এর আগে সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ কে এম বাবর এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ও ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।

এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ রেড-ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান ও সেচ্ছাসেবী কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের বিভিন্ন গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। সভাশেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন সংসদ সদস্য ডাঃ কে এম বাবরসহ আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ।

উল্লেখ্য, এ বছর বৃক্ষমেলায় ২২টি স্টল খোলা হয়েছে। প্রতিটি স্টল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। আগামী ১ আগস্ট পর্যন্ত মেলা চলবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho