1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে মুকসুদপুরে প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন করলেন ডাঃ কে এম বাবর এমপি মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ গোপালগঞ্জ এলজিইডি’র নবাগত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান গোপালগঞ্জে আলোচিত বিচারক মোঃ সুজন মিয়ার বদলি, আইন মন্ত্রণালয়ে সংযুক্ত কর্মকর্তা হিসেবে পদায়ন কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে মুকসুদপুরে প্রস্তুতিমূলক সভা

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩৯ Time View

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে মুকসুদপুরে প্রস্তুতিমূলক সভা

মোঃআশিকুর রহমান মুন্সি ঃ
আগামী ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হাম ইসলাম শোভন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান,উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন, ওসি (তদন্ত) মো. মতিয়ার রহমান, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃনাইম ইসলাম, সমাজ সেবা অফিসার রাকিবুল হাসান শুভ, আইসিটি অফিসার আব্দুল বাতেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃস্যায়েদ উদ্দীন আহমেদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরিফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার নায়েবে আমির আ. ওয়াহাব মোল্লা এবং মুকসুদপুর উপজেলা শাখার নায়েবে আমির আ. আজিজ।

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী গৃহীত কর্মসূচিসমূহ সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা, জনসম্পৃক্ততা এবং সকল দপ্তরের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho