1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচিত হলে উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়া হবে- তারেকুল ইসলাম রাজু টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে মুকসুদপুরে প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন করলেন ডাঃ কে এম বাবর এমপি মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ গোপালগঞ্জ এলজিইডি’র নবাগত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান গোপালগঞ্জে আলোচিত বিচারক মোঃ সুজন মিয়ার বদলি, আইন মন্ত্রণালয়ে সংযুক্ত কর্মকর্তা হিসেবে পদায়ন কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ

টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রিকি শেখ স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পাটগাতি মধ্যপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম। এ সময় পাটগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ বিশ্বাস ও ইউপি সদস্য নজরুল সেখ উপস্থিত ছিলেন।
ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, লবণ ও পেঁয়াজসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম বলেন, বন্যাদুর্গত মানুষের সহায়তায় উপজেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় বন্যাকবলিত পরিবারগুলো ত্রাণ সহায়তার জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho