1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচিত হলে উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়া হবে- তারেকুল ইসলাম রাজু টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে মুকসুদপুরে প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন করলেন ডাঃ কে এম বাবর এমপি মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ গোপালগঞ্জ এলজিইডি’র নবাগত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান গোপালগঞ্জে আলোচিত বিচারক মোঃ সুজন মিয়ার বদলি, আইন মন্ত্রণালয়ে সংযুক্ত কর্মকর্তা হিসেবে পদায়ন কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ

নির্বাচিত হলে উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়া হবে- তারেকুল ইসলাম রাজু

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪২ Time View

নির্বাচিত হলে উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়া হবে- তারেকুল ইসলাম রাজু

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজুর নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপকভাবে আলোচনায় এসেছে।

স্থানীয়ভাবে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সম্পৃক্ত থাকায় তাঁর সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকায় তাঁকে সমর্থন জানিয়ে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান হিসেবে সমর্থন জানিয়ে বিভিন্ন পোস্ট, ব্যানার ও শুভেচ্ছাবার্তা প্রকাশ করা হচ্ছে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী বলেন, “তারেকুল ইসলাম রাজু দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। শিক্ষা, সামাজিক কল্যাণ, অবকাঠামো উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা জনগণের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি করেছে।”

এ বিষয়ে তারেকুল ইসলাম রাজু বলেন, “জনগণ আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করব। মুকসুদপুরের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, বাসযোগ্য ও সমৃদ্ধ মুকসুদপুর গড়ে তোলাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলতে কাজ করব। উন্নয়নের সুফল যাতে উপজেলার প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়, সে লক্ষ্যে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে চাই।”

এদিকে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ, মতবিনিময় সভা ও সামাজিক কার্যক্রমে নির্বাচনী আমেজ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। তবে নির্বাচন কমিশন এখনো উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তফসিল ঘোষণার পর প্রার্থিতা চূড়ান্ত হলে নির্বাচনী প্রচারণা আরও গতি পাবে এবং মুকসুদপুরের ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হয়ে উঠবে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho