মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় কাইয়ুম মুন্সী
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন মুকসুদপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে ২নং ওয়ার্ড (প্রভাকরদী) এলাকায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয়দের মধ্যে বিভিন্ন সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় এলেও মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম মুন্সী আলোচিত মুখ হিসেবে উঠে এসেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় এলাকায় একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন আব্দুল কাইয়ুম মুন্সী।
বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের কারণে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে তার নাম ভোটারদের মুখে শোনা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অনেকেই মনে করছেন, তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয় থাকায় নির্বাচনে অংশ নিলে তিনি একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে পারেন।
এদিকে, পৌর নির্বাচন ঘিরে ২নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ, মতবিনিময় এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা ক্রমেই বাড়ছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক তৎপরতা আরও দৃশ্যমান হবে বলে স্থানীয়দের ধারণা।
#
Leave a Reply