1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কার্যক্রম পরিদর্শন গোপালগঞ্জে সুজুকি মটরসের অথোরাইজড ডিলার “শাওন” মটরস -এর উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত মুকসুদপুরে ছাত্রদলের পক্ষ থেকে জুলাই শহীদ পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার সামগ্রী প্রদান। মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ মতলব বোয়ালিয় উচ্চ বিদ্যালঢ পরিদর্শনে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় কাইয়ুম মুন্সী মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় কাইয়ুম মুন্সী নির্বাচিত হলে উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়া হবে- তারেকুল ইসলাম রাজু টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কার্যক্রম পরিদর্শন

  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১ Time View

কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কার্যক্রম পরিদর্শন

রিকি শেখ স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নে চলমান কৃষক কার্ড হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মামুনুর রহমান।
বুধবার (২৯ জুলাই) তিনি মাচারতারা গ্রামের বিভিন্ন এলাকায় তথ্য সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। কৃষি বিভাগ জানায়, কান্দি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাতটি গ্রামের ১ হাজার ২৮০টি কৃষক পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে উপজেলার অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম চলমান রয়েছে।
পরিদর্শনকালে অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ সঞ্জয় কুমার কুন্ডু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দোলন চন্দ্র রায় এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে উপস্থিত ছিলেন।
ড. মামুনুর রহমান বলেন, কৃষক কার্ড হালনাগাদের মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি নির্ভুল তথ্যভাণ্ডার তৈরি হবে, যা কৃষি প্রণোদনা, ভর্তুকি ও অন্যান্য সরকারি সেবা দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে সহায়তা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho