মুকসুদপুর পৌর আওয়ামী লীগ নেতার পদত্যাগ
মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামীলীগ নেতা সকল সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতা হলেন, মুকসুদপুর পৌর আওয়ামীলীগের ৫নং ওয়ার্ডের দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান শিকদার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,
মোঃ মিজানুর রহমান শিকদার। তিনি জানান, আমি মোঃ মিজানুর রহমান শিকদার, মুকসুদপুর পৌর আওয়ামীলীগের ৫ নং ওয়ার্ডের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলাম। আমার শারীরিক অসুস্থতার কারণে স্বেচ্ছায় স্বজ্ঞানে আওয়ামীলীগের দলীয় পদ পদবী থেকে পদত্যাগ করছি।
আজ ৩০ জুলাই ২০২৬ ইং তারিখ হইতে
আমার সাথে আওয়ামীলীগের আর কোন সম্পর্ক নেই। আমি আর কখনো আওয়ামীলীগের রাজনীতি করবো না।
#
Leave a Reply