মুকসুদপুরে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ
মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা দলটির প্রাথমিক সদস্যপদসহ সকল পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সহ-সভাপতি খন্দকার আজাদুর রহমান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মুন্না হোসেন সূর্য।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খন্দকার আজাদুর রহমান জানান, ব্যক্তিগত ও শারীরিক বিভিন্ন সমস্যার কারণে তারা বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ-পদবি থেকে স্বেচ্ছায়, সজ্ঞানে ও স্থায়ীভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তাদের ব্যক্তিগত এবং ভবিষ্যতে তারা বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ত থাকবেন না।
খন্দকার আজাদুর রহমান ও মুন্না হোসেন সূর্য উপজেলার মহারাজপুর গ্রামের অধিবাসী।
#
Leave a Reply