1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ, গনভোটের রায় বাস্তবায়ন, জুলাই গনহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অপরাধে বিচারের দাবিতে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতের গনমিছিল গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুল চলাকালীন সময়ে এক শিশু শিক্ষার্থী ও তরুণকে গাছে বেঁধে প্রকাশ্যে নির্যাতন, লজ্জায় শিক্ষার্থীর আত্মহননের চেষ্টা মুকসুদপুরে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ মুকসুদপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন করেন এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ মুকসুদপুরে ছাত্রলীগ নেতার পদত্যাগ মুকসুদপুর পৌর আওয়ামী লীগ নেতার পদত্যাগ কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কার্যক্রম পরিদর্শন গোপালগঞ্জে সুজুকি মটরসের অথোরাইজড ডিলার “শাওন” মটরস -এর উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত মুকসুদপুরে ছাত্রদলের পক্ষ থেকে জুলাই শহীদ পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার সামগ্রী প্রদান।

মুকসুদপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন করেন এমপি সেলিমুজ্জামান

  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪৬ Time View

মুকসুদপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন করেন এমপি সেলিমুজ্জামান

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান নির্ধারণে সরেজমিন পরিদর্শন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পুরাতন মুকসুদপুর ও কুলাকোনা মৌজা এবং মুকসুদপুর পৌরসভার প্রভাকরদী মৌজা পরিদর্শন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
এসময় গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) মো. আবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এ সময় তারা ভূমির অবস্থান, আয়তন, যোগাযোগ ব্যবস্থা, পরিবেশ, জলাবদ্ধতার সম্ভাবনা এবং ভবিষ্যতে অবকাঠামো নির্মাণের উপযোগিতা যাচাই করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারের কারিগরি ও কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ কর্মসূচির আওতায় মুকসুদপুর উপজেলায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে উপযুক্ত সরকারি জমি নির্বাচন এবং প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম হিসেবে সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করা হয়।
পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, পরিদর্শনকৃত স্থানগুলোর বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে উপযুক্ত স্থান নির্বাচন করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে। অনুমোদন পাওয়ার পর প্রকল্প বাস্তবায়নের পরবর্তী কার্যক্রম শুরু হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, মুকসুদপুরে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হলে উপজেলার শিক্ষার্থী ও বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনাও তৈরি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho