মুকসুদপুরে পৌর আওয়ামী লীগের নেতার পদত্যাগ
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামী লীগের এক সদস্য দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
রবিবার (২ আগস্ট) উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক সাহেবের আঞ্চলিক অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতা মো. আরিফুর ইসলাম ফারুক মিয়া, পিতা ঃ মৃত্যু একেএম আমিনুল ইসলাম,গ্রামঃগোপিনাথপুর, ডাকঘর মুকসুদপুর, উপজেলা মুকসুদপুর, জেলাঃ গোপালগঞ্জ,
লিখিত বক্তব্যে তিনি জানান,আমার শারীরিক অসুস্থতার কারণে স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের দলীয় পদ-পদবি থেকে পদত্যাগ করছি।আজ ২ আগস্ট ২০২৬ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক থাকবে না। ভবিষ্যতেও তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না বলেও ঘোষণা দেন।
#
Leave a Reply