1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ আগস্ট-কে কেন্দ্র করে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন ​মুকসুদপুর পৌরসভার জনদুর্ভোগ নিরসনে ও জলাবদ্ধতা দূরীকরণে বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করলেন পৌর প্রশাসক মাহমুদ আশিক কবির কাশিয়ানীতে ২৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান বিষয়ক ক্লাস নিলেন ডিসি আরিফ-উজ-জামান মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন মুকসুদপুরে পৌর আওয়ামী লীগের নেতার পদত্যাগ জুলাই সনদ, গনভোটের রায় বাস্তবায়ন, জুলাই গনহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অপরাধে বিচারের দাবিতে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতের গনমিছিল গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুল চলাকালীন সময়ে এক শিশু শিক্ষার্থী ও তরুণকে গাছে বেঁধে প্রকাশ্যে নির্যাতন, লজ্জায় শিক্ষার্থীর আত্মহননের চেষ্টা

​মুকসুদপুর পৌরসভার জনদুর্ভোগ নিরসনে ও জলাবদ্ধতা দূরীকরণে বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করলেন পৌর প্রশাসক মাহমুদ আশিক কবির

  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২৮ Time View

​মুকসুদপুর পৌরসভার জনদুর্ভোগ নিরসনে ও জলাবদ্ধতা দূরীকরণে বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করলেন পৌর প্রশাসক মাহমুদ আশিক কবির

কাজী সেলিম নয়ন, নিজস্ব প্রতিনিধিঃ

মুকসুদপুর পৌরসভার জনদুর্ভোগ নিরসনে ও জলাবদ্ধতা দূরীকরণে পৌর প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মুকসুদপুর পৌরসভার প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির -এর নেতৃত্বে পৌর এলাকার সদর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করা হয়েছে ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন এবং মুকসুদপুর পৌর নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) এ এইচ এম রকিবুল ইসলাম।

পরিদর্শনের বিশেষ দিকসমূহ:

🔹 বাজার পরিদর্শন:

পৌর প্রশাসক মহোদয় সদর বাজার ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

🔹 ড্রেন পরিষ্কার অভিযান:

শহরকে জলাবদ্ধতামুক্ত করতে চলমান ড্রেন পরিষ্কার কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।

🔹 খাল পুনঃখননের আশ্বাস:

টেংরাখোলা চৌরঙ্গী থেকে আটাডাঙা বাঁওড় পর্যন্ত খাল খননের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

🔹 জরুরি নির্দেশনা: গোপীনাথপুরসহ পৌরসভার অন্যান্য যেসব ওয়ার্ডে জলাবদ্ধতার সমস্যা রয়েছে, তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।

মুকসুদপুর পৌরসভাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে পৌর প্রশাসনের এই নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho