মুকসুদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে
“রক্তাক্ত জুলাই” চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে “রক্তাক্ত জুলাই” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন বিজয় কক্ষে এ প্রতিযোগিতার
আয়োজন করে।
পুরস্কার বিতরণী সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম শুভ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: সায়েদউদ্দীন আহমেদ, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য শরিফুল রোমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
#
Leave a Reply