মুকসুদপুরে আওয়ামী লীগ ৮ নেতার পদত্যাগ
মুকসুদপুর( গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতিসহ
৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের ৭ নেতা দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
পদত্যাগকারী নেতারা হলেন, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা জামান, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার- সম্পাদক মোঃ আক্কাস মুন্সী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক- মুক্তিযোদ্ধা রজবালী কাজী, সাংগঠনিক সম্পাদক- আবু সামা কাজী, দপ্তর- সম্পাদক রইচ উদ্দী মুন্সী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক- রসো শেখ, সদস্য মিন্টু লস্কর ও মিজানুর শেখ।
বুধবার ( ৫ আগস্ট) সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে তারা জনিয়েছেন, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতিসহ ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের বিভিন্ন পদ থেকে শারীরিক অসুস্থতা ও বিভিন্ন কারনে স্বেচ্ছায় পদত্যাগ করছি।
এই মর্মে ঘোষণা করছি, আমরা ৫/৮/২৬ ইং তারিখ হতে শারীরিক অসুস্থতা ও বিভিন্ন কারনে কারো প্ররোচনা ছাড়া স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
এখন থেকে আওয়ামী লীগের সাথে আমাদের আর কোন রাজনৈতিক সম্পৃক্ততা থাকবে না।
আগামীতে দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজ করে যাবো।
#
Leave a Reply