মুকসুদপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের
৫ নেতার পদত্যাগ
মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
পদত্যাগকারী নেতারা হলেন, বহুগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুকদেব রায়, বহুগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সদস্য মহিতোষ বাড়ৈ, কাশালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রমেন্দ্রনাথ টিকাদার, সদস্য মৃনাল কান্তি সরকার ও একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল টিকাদার।
শনিবার ( ৮ আগস্ট) বিকালে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে তারা জনিয়েছেন, শুকদেব রায় জানান, আমি শুকদেব রায়- বহুগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, মহিতোষ বাড়ৈ-
বহুগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সদস্য,
রমেন্দ্রনাথ টিকাদার- কাশালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক,
মৃনাল কান্তি সরকার- সদস্য এবং বাবুল টিকাদার- ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে আমরা দায়িত্বরত ছিলাম।
আমরা এই মর্মে উপস্থিত সাংবাদিকদের সামনে অভিমত ব্যক্ত করছি যে, বাংলাদেশ আওয়ামীলীগের বিগত বিভিন্ন কর্মকান্ড, নীতি রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের সাথে আমাদের আদর্শ নীতি ও ব্যক্তিগত বিশ্বাসের অসামঞ্জস্য দেখা দিয়েছে। অদ্য ৮.৮.২৬ খ্রিস্টাব্দ তারিখ রোজ শনিবার হইতে আওয়ামীলীগের উক্ত পদ হইতে আমরা পদত্যাগ করছি।
#
Leave a Reply