মুকসুদপুরে পৌর আওয়ামী লীগ নেতার পদত্যাগ
মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে পৌর আওয়ামী লীগের ১ নং ওয়ার্ডের যুগ্ন সম্পাদক দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
পদত্যাগকারী নেতারা হলেন, মোঃ জুলকার মোল্লা পিতা, মৃতু মোঃ হাসেম মোল্যাঃগ্রামঃলখাইরচরঃ পোস্ট ঃবাউখালী ঃ উপজেলা মুকসুদপুর জেলাঃ গোপালগঞ্জ। পদত্যাগ কারী জুলকার মোল্লা তার লিখিত বক্তব্যে বলেন আজ
শনিবার ( ৮ আগস্ট) মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, আমি – জুলকার মোল্লা
মুকসুদপুর পৌর আওয়ামীলীগের ১ নং ওয়ার্ডের যুগ্ন সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত ছিলাম।
আমি এই মর্মে উপস্থিত সাংবাদিকদের সামনে অভিমত ব্যক্ত করছি যে, বাংলাদেশ আওয়ামীলীগের বিগত বিভিন্ন কর্মকান্ড, নীতি রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের সাথে আমার আদর্শ নীতি ও ব্যক্তিগত বিশ্বাসের অসামঞ্জস্য দেখা দিয়েছে। অদ্য ৮.৮.২৬ খ্রিস্টাব্দ তারিখ রোজ শনিবার হইতে আওয়ামীলীগের উক্ত পদ হইতে আমি পদত্যাগ করছি।আজ থেকে আমার সাথে আওয়ামী লীগের রাজনীতির সাথে কোন সম্পর্ক নেই,ভবিষ্যতে ও থাকবে না।
#
Leave a Reply