1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জে পুনর্নির্মিত পশ্চিম হাঁসা বাইতুল মোকাররম জামে মসজিদের উদ্বোধন মুকসুদপুরে পৌর আওয়ামী লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতার পদত্যাগ মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ডায়মন্ড রিসোটের বিরুদ্ধে বিনিয়োগকারীদের  টাকা আত্মসাতের অভিযোগ মুকসুদপুরে আওয়ামী লীগ ৮ নেতার পদত্যাগ “জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন” মুকসুদপুরে অভিযানে অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার, আগুনে ধ্বংস জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় – এমপি সেলিমুজ্জামান সেলিম

ফরিদগঞ্জে পুনর্নির্মিত পশ্চিম হাঁসা বাইতুল মোকাররম জামে মসজিদের উদ্বোধন

  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৮ Time View

ফরিদগঞ্জে পুনর্নির্মিত পশ্চিম হাঁসা বাইতুল মোকাররম জামে মসজিদের উদ্বোধন

মোঃ নাঈম হোসেন পলোয়ান, ফরিদগঞ্জ:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম হাঁসা জলহক পাটওয়ারী বাড়িতে পুনর্নির্মিত পশ্চিম হাঁসা বাইতুল মোকাররম জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট ২০২৬) মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ২৬৩ চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের মাননীয় প্রশাসক ও পশ্চিম হাঁসা বাইতুল মোকাররম জামে মসজিদের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম সেলিম উল্লাহ সেলিম এবং চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও মসজিদের উপদেষ্টা শরীফ মো. ইউনুস।

এ ছাড়া অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, মসজিদটি পুনর্নির্মাণের মধ্য দিয়ে স্থানীয় মুসল্লিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। নতুন মসজিদে নিয়মিত নামাজ আদায়ের পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho