মুকসুদপুরে পৌর আওয়ামী লীগ নেতার পদত্যাগ
মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ডের সদস্য মোঃ কামরুল ইসলাম
দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
রবিবার ( ১১ আগস্ট) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
মোঃ কামরুল ইসলাম তার লিখিত বক্তব্যে জানান, আমি মোঃ কামরুল ইসলাম মুকসুদপুর পৌর আওয়ামীলীগের ৪ নং ওয়ার্ডের সদস্য পদে দায়িত্বরত ছিলাম। আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে আওয়ামীলীগের প্রাথমিক সদস্যসহ সকল প্রকার পদ পদবী থেকে পদত্যাগ করছি।
আজ থেকে আওয়ামী লীগের সাথে আমার
কোন সম্পর্ক নেই এবং ভবিষ্যতে ও থাকবে না।
#
Leave a Reply