মুকসুদপুরে গলায় ফাঁস দিয়ে এক মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা
মোঃ টিপু সুলতান খাঁন ভ্রাম্যমান রিপোর্ট
গোপালগঞ্জেের মুকসুদপুর উপজেলার পৌরসভাধীন দারুল হুদা সুগম কওমী মাদ্রাসায় হোসাইন কাজী, (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে প্রশাসন।
মাদ্রাসা টির দোতলায় ৬ নং কক্ষে নিজ গামছা গলায় পেচিয়ে জানালার সাথে ঝুলে আত্মহত্যা করেছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সে পিতা মাতা ও মাদ্রাসা শিক্ষকদের পড়াশোনা করার জন্য অতিরিক্ত চাপে আত্মহত্যা করতে পারে । তবে এ তথ্য পুরোপুরি নিশ্চিত করা যাচ্ছে না। আজ বাদ আসর মাদ্রাসা কক্ষে কেউ না থাকায় তাকে ঝুলতে দেখে মাদ্রাসা ছাত্র-ও শিক্ষক পরে প্রথমে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা জানালা কেটে ভেতরে ঢুকে লাশ উদ্ধার করে। সে দরজাগুলো বন্ধ করে আত্মহত্যা করেছে বলে জানা যায়।
থানায় খবর দিলে থানা পুলিশ এসে তাকে ঝুলন্ত অবস্থা উদ্ধার করে।মৃত্যু হুসাইন কাজী বহুগ্রাম ইউনিয়নের বলনারায়ন গ্রামের রাসেল কাজীর ছেলে।এ ঘটনা কে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply