গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের নির্মম মৃত্যু
নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের নির্মম মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে কাশিয়ানী উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মহেশপুর ইউনিয়নের বাঐখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০) এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫)।
রাজবাড়ী রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জানান, গরমের কারণে ওই দুই যুবক রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। ভাঙ্গা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছেন বলেও জানান তিনি।
এ ঘটনায় পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে তারা কিছুটা স্বস্তি পেতে রেল স্টেশনে যায় এবং সেখানে এক সময় ঘুমিয়ে পড়ে। পরে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এদিকে রেলে কাটা পড়ে দুই যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply