1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধিঃ

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স কমিটির সভা ১১ আগস্ট ২০২৬ তারিখে বাইউস্ট-এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির সভাপতি মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি, জিওসি, ৩৩ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া।

ফাইন্যান্স কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি; ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনিসুর রহমান, এনডিসি, এএফডব্লিওসি, পিএসসি (অবঃ), ডিরেক্টর, এডব্লিউটি (এডুকেশন ডিভিশন); বাইউস্ট-এর ট্রেজারার কর্ণেল মহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অবঃ); কর্ণেল মোহাম্মদ নাজমুল হক, পিএসসি, কর্ণেল অ্যাডমিন, এরিয়া সদর দপ্তর, কুমিল্লা এরিয়া; সঞ্জিব কুমার দাশ, এফসিএ; মনজুরুল ইসলাম ভূঁইয়া, এসিএ, এসিএমএ এবং ড. ফাতেমা জোহারা, বিভাগীয় প্রধান, ব্যবসায় প্রশাসন বিভাগ। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ফাইন্যান্স ও একাউন্টস) এস. এম. সিরাজুল মুনির উক্ত সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা ও বার্ষিক বাজেট নিয়ে আলোচনা করা হয় এবং এ বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho