1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু বাংলাদেশ নৌবাহিনীর `মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সমাপ্ত

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৯২ Time View

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ কামাল মিয়া দলীয় পদসহ আওয়ামী লীগের সকল পদ-পদবী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

বুধবার (১২ আগস্ট ) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিগত বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তার আদর্শ, নীতি ও ব্যক্তিগত বিশ্বাসের অসামঞ্জস্য দেখা দিয়েছে। এ কারণে তিনি দলটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। মোঃ কামাল মিয়া মুকসুদপুর উপজেলার মধ্য বনগ্রামের বাসিন্দা। তিনি মৃত মালেক মিয়ার ছেলে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না বলে জানান। তিনি আরও বলেন, রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় অঙ্গীকারবদ্ধ থেকে ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho