1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু বাংলাদেশ নৌবাহিনীর `মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সমাপ্ত

মাদক সেবনে মৃত্যু নয় খেলাধুলায় জীবন জয়, হাতে হাতে ব্যাট-বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই শ্লোগানকে সামনে রেখে একঝাঁক ভবিষ্যত প্রজন্মের হাতে ক্রিকেট ব্যাট ও ফুটবল তুলে দিল মাসদাইর যুব সমাজ।

  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১১৯ Time View

মাদক সেবনে মৃত্যু নয় খেলাধুলায় জীবন জয়, হাতে হাতে ব্যাট-বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই শ্লোগানকে সামনে রেখে একঝাঁক ভবিষ্যত প্রজন্মের হাতে ক্রিকেট ব্যাট ও ফুটবল তুলে দিল মাসদাইর যুব সমাজ।

১৪ আগষ্ট সন্ধায় নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে আড়ম্বরপূর্ণ আয়োজনে উক্ত ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। মাসদাইর যুব সমাজের সভাপতি ও সমাজ সেবক মোঃ শাহিন মিয়ার সভাপতিত্বে ক্রীড়া সামগ্রী বিতরণ ও সাংস্কৃতিক আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জ’র সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহফুজুর রহমান। চ্যানেল আই’র উপস্থাপক রোকসানা সামিয়ার প্রাণবন্ত সঞ্চালনায়এতে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাব্বির আহমেদ সেন্টু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোঃ মুকবুল হোসেন বাবলু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ’র সাধারণ সম্পাদক শ্রী কার্তিক ঘোষ, ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সুমন খান ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ মোখলেছুর রহমান। উল্লেখ্য, অনুষ্ঠানে মহানগর যুবদল নেতা কে এম মাজহারুল আলম যোশেফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কাজে বিদেশ গমণ করায় তার প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা মোঃ কামাল হোসেন। ক্রীড়া সামগ্রী বিতরণের পর পরই অতিথিদের সম্মাননা ক্রেষ্ট বিতরণ এবং পরিশেষে জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, খেলাধূলা মাদক থেকে দূরে রাখার এন্টিবায়েটিক। সমাজের প্রতিটি স্তরে খেলাধূলা চর্চা অব্যাহত রাখতে হবে। সামাজিক বিচার ব্যবস্থা ও অভিভাবকদের আন্তরিকতার অভাবে দেশের বৃহৎ একটি অংশ মাদকে জড়িয়ে পড়েছে যে কোন মূল্যে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে অন্যথায় এই সমাজ এই দেশে অন্ধকারে নিমজ্জিত হবে। তারা আরো বলেন, মাদকের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মোবাইল আসক্তি। এখনকার ছেলে-মেয়েরা মোবাইল ছাড়া যেন চলতেই পারে না। কিন্তু মোবাইলের অপব্যবহার যে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে তা বড় রকমের ক্ষতি না হওয়া পর্যন্ত এর নেগেটিভ দিকগুলো বুঝতে পারবো না। কাজেই মোবাইল আসক্তি থেকেও আমাদের সন্তানদেরকে রক্ষা করতে হবে। মোবাইলের পরিবর্তে তাদের হাতে বই তুলে দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho