1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মৎস্য পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: মাদক সেবনে মৃত্যু নয় খেলাধুলায় জীবন জয়, হাতে হাতে ব্যাট-বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই শ্লোগানকে সামনে রেখে একঝাঁক ভবিষ্যত প্রজন্মের হাতে ক্রিকেট ব্যাট ও ফুটবল তুলে দিল মাসদাইর যুব সমাজ। গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের নির্মম মৃত্যু

মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩৩ Time View

মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী বাজার থেকে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা মাছগুলো মাটির নিচে পুঁতে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আজিজুল ইসলামের নেতৃত্বে উপজেলার উজানী বাজারে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ মাছ জব্দ করা হয়। অভিযানে ৪২ কেজি মাছ জব্দ করা হয়। এসময় বিক্রেতা পালিয়ে যায়।

সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম জানান, পিরানহা মাছের চাষ, উৎপাদন, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ। আগ্রাসী প্রজাতির এ মাছ দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করতে পারে।
অভিযানের পর জব্দ করা পিরানহা মাছ মাটির নিচে পুঁতে ফেলা হয়। নিষিদ্ধ মাছের বিক্রি ও বাজারজাত বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

এসময় অফিস সহকারি রাজন বিশ্বাস, অফিস সহায়ক হাসমত আলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho