গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
রিকি শেখ স্টাফ রিপোর্টার :
গোপালগঞ্জে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. শফিউল আলম জানান, মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের যাত্রীবাহী বাসটি বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশের খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হন। আহত হন বাসের অন্তত ২৫ যাত্রী।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় জানা যায়নি।
Leave a Reply