1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু বাংলাদেশ নৌবাহিনীর `মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সমাপ্ত

মুকসুদপুরে এসজে স্কুলের অভিভাবক সমাবেশ

  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৬৪ Time View

মুকসুদপুরে এসজে স্কুলের অভিভাবক সমাবেশ

মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে সরকারি মডেল সাবের মিয়া জসিমউদদীন (এসজে) উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি মডেল এসজে উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মণ্ডল। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুকদেব পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, জাতীয় সাপ্তাহিক মধুমতি কণ্ঠ পত্রিকার সম্পাদক ও মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজেদ হোসেন আমোদ মোল্লা।

এ ছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনায় মনোযোগী করা, শৃঙ্খলা বজায় রাখা এবং তাদের সার্বিক অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের যথাযথ পাঠদান নিশ্চিত করতে শিক্ষকদের সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। কোনো শিক্ষার্থী সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হচ্ছে কি না, শ্রেণিকক্ষে না গিয়ে বাইরে অযথা ঘোরাফেরা করছে কি না, সে বিষয়েও শিক্ষকদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।
সমাবেশে শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho