1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে প্রেস কনফারেন্সে মাদক নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, ২ কোটি টাকার মাদক সহ দুই জন গ্রেপ্তার মুকসুদপুরে এসজে স্কুলের অভিভাবক সমাবেশ মুকসুদপুরে এসজে স্কুলের অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মৎস্য পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: মাদক সেবনে মৃত্যু নয় খেলাধুলায় জীবন জয়, হাতে হাতে ব্যাট-বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই শ্লোগানকে সামনে রেখে একঝাঁক ভবিষ্যত প্রজন্মের হাতে ক্রিকেট ব্যাট ও ফুটবল তুলে দিল মাসদাইর যুব সমাজ। গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ 

গোপালগঞ্জে প্রেস কনফারেন্সে মাদক নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, ২ কোটি টাকার মাদক সহ দুই জন গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৫ Time View

গোপালগঞ্জে প্রেস কনফারেন্সে মাদক নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, ২ কোটি টাকার মাদক সহ দুই জন গ্রেপ্তার

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ 

গোপালগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ইয়াবা সহ কুখ্যাত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ, মাদক নির্মূলে সকলের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। 

এ সংক্রান্তে গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উক্ত বিফ্রিংয়ে জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। 

এ সময় পুলিশ সুপার  সাংবাদিকদের জানান যে, গত ১৮/০৮/২০২৬ খ্রিস্টাব্দে রাতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অদ্য ১৯/০৮/২০২৬ খ্রিস্টাব্দে রাত আনুমানিক ০২:৩০ ঘটিকায় গোপালগঞ্জ সদর থানাধীন গোপালগঞ্জ পৌরসভাস্থ নবীনবাগ সাকিনস্থ এলজিইডি অফিসের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে চেকপোস্ট পরিচালনাকালে রাত্র আনুমানিক ০২:৫০ ঘটিকায় সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ হাসানুর রহমানের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি ডিবি) নয়ন চন্দ্র দেবনাথ সহ ডিবির টিম চেকপোস্ট পরিচালনাকালে একটি সাদা রঙের নোয়া গাড়ি দ্রুত গতিতে চেকপোস্ট অতিক্রম করে যাওয়ার সময় উক্ত গাড়িটিকে চেকপোস্টে আটক করে। আটককৃত গাড়িতে থাকা কুখ্যাত ইয়াবা সম্রাট ১। মোঃ উজ্জ্বল মোল্লা (৩৮), ২। মোঃ রিফাত মোল্লা ওরফে ওয়াসিম (২২) ’দ্বয়কে গ্রেফতার করে। এরপর ডিবির টিম আটককৃত আসামীদের দেহ এবং উক্ত গাড়ি তল্লাশী করে উক্ত গাড়ি থেকে সর্বমোট ৬৪,১২৩ (চৌষট্টি হাজার একশত তেইশ) পিছ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট যার বাজারমূল্য ১কোটি ৯২লক্ষ ৩৬ হাজার  ৯০০টাকা,  মাদক ব্যবসায় বিনিয়োগকৃত নগদ ৪,৫৫,০৫৫/- (চার লক্ষ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন) টাকা উদ্ধার করে। অতঃপর উদ্ধারকৃত মাদক, মাদক ব্যবসায় বিনিয়োগকৃত নগদ টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত নোহা গাড়িটি যার বাজারমূল্য ৪৪ লক্ষ টাকা, উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা মূলে জব্দ করা হয়। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ সুপার সাংবাদিকবৃন্দের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ গোপালগঞ্জ গড়তে সকল স্তরের শ্রেণী – পেশার  নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং গোপালগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho