1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু বাংলাদেশ নৌবাহিনীর `মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সমাপ্ত

মুকসুদপুরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৪১ Time View

মুকসুদপুরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ঘোষিত দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল কাইয়ূম মুন্সি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সিনিয়র সহসভাপতি সোহরাব শেখ, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান সাইদ, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, কার্যনির্বাহী সদস্য ও সাবেক পৌর বিএনপির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজ হাসান, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান স্বপন,উপজেলা যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা মহিলা দলের সভানেত্রী জোহরা আলম ও সাধারণ সম্পাদক রুপা লতা মন্ডল।
এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নাইম শেখ, হাসিব রানা, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মো. রাজীব শরীফ, মো. ডালিম সরদার, সিপন মোল্যা ও শাখাওয়াৎ হোসেন, উপজেলা ওলামাদলের আহবায়ক এনামুল হাসান মাসুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে একটি ফুলের গাছ রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এরপর উপজেলা শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho