1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গোবিপ্রবি পরিবারের পক্ষ থেকে উপাচার্যের অভিনন্দন গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ৬ জন কারাগারে মুকসুদপুরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে প্রেস কনফারেন্সে মাদক নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, ২ কোটি টাকার মাদক সহ দুই জন গ্রেপ্তার মুকসুদপুরে এসজে স্কুলের অভিভাবক সমাবেশ মুকসুদপুরে এসজে স্কুলের অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মৎস্য পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ 

গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ৬ জন কারাগারে

  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২১ Time View

গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ৬ জন কারাগারে

রিকি শেখ স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ৬ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আজ শনিবার আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের বাজুনিয়া গ্রামের মনা মার্কেট এলাকায় মিছিল বের করার অভিযোগে তাঁদের আটক করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার কাঠি গ্রামের ঠান্ডা মোল্লার ছেলে রাতুল মোল্লা, আহমেদ শেখের ছেলে মুন্না শেখ, মোহাম্মদ রিপন শেখের ছেলে রিফাত শেখ, মাঝিগাতি গ্রামের জাকির শেখের ছেলে রিশাদ শেখ, চর সোনাকুড় গ্রামের শারাফত শেখের ছেলে মেহেদী হাসান ও রমজান আলীর ছেলে হৃদয় খান।
পুলিশ জানায়, গতকাল গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে নেতা-কর্মীরা বাজুনিয়া গ্রামের মনা মার্কেট এলাকায় মিছিল বের করেন। এ সময় তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও কটূক্তিমূলক স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে আটক করে পুলিশ। তাঁদের সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছিল। মিছিলে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho