1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
অণুগল্প: দেয়াল -শরিফুল রোমান কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির মুকসুদপুরে আওয়ামী লীগের ৬ নেতার পদত্যাগ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গোবিপ্রবি পরিবারের পক্ষ থেকে উপাচার্যের অভিনন্দন গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ৬ জন কারাগারে মুকসুদপুরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে প্রেস কনফারেন্সে মাদক নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, ২ কোটি টাকার মাদক সহ দুই জন গ্রেপ্তার মুকসুদপুরে এসজে স্কুলের অভিভাবক সমাবেশ মুকসুদপুরে এসজে স্কুলের অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

অণুগল্প: দেয়াল -শরিফুল রোমান

  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View

অণুগল্প: দেয়াল
-শরিফুল রোমান

আপনি বলেছিলেন, “আপনাকে ভরসা করি, বিশ্বাস করি আর… রেসপেক্ট করি।”
শেষের সেই তিনটি বিন্দু আজও আমার কাছে একটি অসমাপ্ত বাক্য হয়ে আছে।

সেদিনের বিকেলটা খুব সাধারণ ছিল। পশ্চিম আকাশে রোদ নরম হয়ে এসেছিলো। বাতাসে ছিলো অকারণ এক বিষণ্নতা। অথচ আপনার কথাগুলো কেন যেন আমার ভেতরে অদ্ভুত আলোড়ন তুলেছিলো।

আপনার চোখের দিকে তাকিয়ে মনে হয়েছিল, সেখানে আরও কিছু কথা আটকে আছে। যে কথাগুলো ঠোঁট পর্যন্ত এসে আবার ফিরে যায়।

আমি কিছু জিজ্ঞেস করিনি।

শুধু শুনেছি।

তারপর থেকে সেই বিকেলটা বারবার ফিরে আসে। আপনার বলা কথাগুলো হৃদয়ের গহীনে অনুরণিত হয়। ভরসা, বিশ্বাস আর সম্মানের পর যে শব্দটি আপনি বলেননি, সেটি কি সত্যিই কোনো শব্দ ছিলো?

নাকি সেটি ছিলো নীরবতার আরেক নাম?
কখনো মনে হয়, আমাদের মাঝখানে খুব কাছে থেকেও একটি অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে। দেয়ালটি দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়।

আমি জানি না, দেয়ালের ওপাশে আপনি কী লুকিয়ে রেখেছেন।

শুধু জানি, সেদিনের সেই অসমাপ্ত বাক্যটি আজও আমার ভেতরে সম্পূর্ণ হওয়ার অপেক্ষায় আছে।

আর আমি, প্রতিদিন সেই অদৃশ্য দেয়ালের পাশে দাঁড়িয়ে- আপনার নীরবতার ভাষা পড়ার চেষ্টা করি।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho