1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এক পাট ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে ফরিদগঞ্জে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান অণুগল্প: দেয়াল -শরিফুল রোমান কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির মুকসুদপুরে আওয়ামী লীগের ৬ নেতার পদত্যাগ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গোবিপ্রবি পরিবারের পক্ষ থেকে উপাচার্যের অভিনন্দন গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ৬ জন কারাগারে মুকসুদপুরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে প্রেস কনফারেন্সে মাদক নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, ২ কোটি টাকার মাদক সহ দুই জন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক পাট ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২০ Time View

গোপালগঞ্জে এক পাট ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সদর উপজেলায় পূর্ববিরোধের জেরে জিল্লাল খান নামে এক পাট ব্যবসায়ীকে পথরোধ করে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তার নিকটে থাকা পাট বিক্রির নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে। আহত জিল্লাল খান বর্তমানে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহতের স্ত্রী লিপচা খানম (৩০) বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ৬ জনের নাম সহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, জিল্লাল খান পাটের ব্যবসা করেন। গত ২৪ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পাট বিক্রি করে বাড়ি ফেরার পথে সদর থানার সিলনা এলাকার সিলনা সুইচ গেটের সামনে পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করেন। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।পরে জিল্লাল খান প্রতিবাদ করলে অভিযুক্ত সাহাদ আলী মোল্লার নির্দেশে আখির মোল্লা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেন। জিল্লাল মাথা সরিয়ে নিলে কোপটি তার ডান কানের পেছনে লেগে গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয়।

পরে তিনি মাটিতে পড়ে গেলে জাকির মোল্লা ও আবুর বান লোহার রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগে বলা হয়েছে। এতে তার বাম পায়ে গুরুতর হাড়ভাঙা জখম হয়। একপর্যায়ে সাহাদ আলী মোল্লা রামদা দিয়ে আবারো তার মাথায় আঘাতের চেষ্টা করেন। জিল্লাল মাথা সরিয়ে নিলে আঘাতটি তার চোখের নিচে লাগে। এতে সেখানেও রক্তাক্ত জখম হয়।

অভিযোগে আরো বলা হয়, হামলাকারীরা জিল্লালকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করেন। এ সময় শাওন মোল্লা তার লুঙ্গির কোচরে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

জিল্লালের চিৎকার শুনে চুন্নু খান ও মওলা মোল্লাসহ স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা তাদেরও হুমকি দেন। সুযোগ পেলে জিল্লালকে হত্যা করে তার লাশ গুম করে ফেলার হুমকি দিয়ে পরে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে স্থানীয় লোকজন আহত জিল্লাল খানকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

আহতের স্ত্রী লিপচা খানম অভিযোগে উল্লেখ করেন, স্বামীর চিকিৎসা ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করতে গিয়ে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।

এ বিষয়ে পুলিশের কোন বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে বক্তব্য নেওয়ার চেষ্টা চলছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho