1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু বাংলাদেশ নৌবাহিনীর `মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সমাপ্ত

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে গুজব – অপপ্রচার ও সমসাময়িক বিষয়ের আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৫৭ Time View

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে গুজব – অপপ্রচার ও সমসাময়িক বিষয়ের আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান নিজস্ব প্রতিনিধিঃ

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচারের বিস্তার রোধে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) “জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণ ও বিকাশের গুরুত্ব” এবং ২৭/০৮/২০২৬ তারিখে “পরিবার ও সমাজে নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন-এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

“জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণ ও বিকাশের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ, তথ্যের সত্যতা যাচাই, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণে সকলের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

“পরিবার ও সমাজে নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ” শীর্ষক আলোচনা সভায় বক্তারা পরিবার ও সমাজে নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ইতিবাচক মনোভাব গড়ে তোলা, নারীকে সম্মান ও সমমর্যাদা প্রদান এবং নারীবান্ধব সামাজিক পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রেজওয়ানা কবির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কাজী হুমায়ূন রশীদ, জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অঃদাঃ), জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমিন, জেলা প্রাইমারি শিক্ষা অফিসার মোছাঃ জ্যোস্না খাতুন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho