1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু বাংলাদেশ নৌবাহিনীর `মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সমাপ্ত

মুকসুদপুরে ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার খায়ের শরীফঃ

  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ Time View

মুকসুদপুরে ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার
খায়ের শরীফঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে মুকসুদপুর থানা পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আগারী ব্রিজের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া গ্রামের অলি মোল্লার ছেলে সুমন মোল্যা (২৪) ও লিমন মোল্লা (২১) এবং ঝুটিগ্রাম এলাকার আবুল কাশেম মুন্সীর ছেলে আসাদ মুন্সী (৪৫)।

মুকসুদপুর থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের অবস্থান সম্পর্কে তথ্য পায় পুলিশ। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুনের নির্দেশনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) আকরাম হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে আগারী ব্রিজ এলাকায় অভিযান চালান।
অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। পরে তাঁদের বিরুদ্ধে থাকা মামলার নথি ও গ্রেপ্তারি পরোয়ানা যাচাই করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে পুলিশ।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা আল মামুন আমাদের প্রতিবেদক কে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে থাকা একাধিক ডাকাতি মামলার পরোয়ানা কার্যকর করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।

মুকসুদপুর থানা পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলার পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে। ডাকাতি, চুরি ও ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের নজরদারি ও টহলও জোরদার করা হয়েছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, ‘পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিতভাবে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho