1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাজী সেলিম নয়ন,
নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) কর্মকর্তাদের অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, পদ ছোট নাকি বড়, সেটি বিষয় নয়। আমাদের যার যা দায়িত্ব সেটি সঠিকভাবে পালন করাই বড় কথা। কারণ সামান্য ভুলেও বড় ক্ষতি হতে পারে। কেননা একজন নিরাপত্তা কর্মীর বেতন যতো কম হোক না কেনো, তার দায়িত্বের ওপর একজনের জীবন নির্ভর করে। সে কারণে কারও দায়িত্বে অবহেলা বরদাস্ত করা হবে না। প্রশিক্ষণার্থীরা এখানে নতুন কিছু শেখার জন্য, জানার জন্য এসেছে। এখানে নতুন করে নিজেকে জানার সুযোগ তৈরি হয়েছে। কেউ যাতে ফাঁকিবাজি করতে না পারে, সেদিকটা মাথায় রেখে, প্রশিক্ষণের পর রিভিউ বা পরীক্ষার ব্যবস্থা করা যেতে পারে। সত্যিকার অর্থে যাতে এই প্রশিক্ষণ সবার কাজে আসে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান বলেন, অনেক কিছু জানা থাকার পরও তার চর্চা অব্যাহত রাখতে হয়। এবং এসব প্রশিক্ষণে পরস্পরের মধ্যে যে তথ্যের আদান প্রদান ঘটে, তা নতুন কিছু শেখার সুযোগ তৈরি করে। কারণ প্রত্যেকের জানা বোঝায়, দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা রয়েছে। দিনশেষে আমাদের শিক্ষা যেনো বিশ্ববিদ্যালয়ের কাজে লাগে, সেটি খেয়াল রাখা জরুরি।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম বলেন, কর্মস্থলে কর্মদক্ষতা বৃদ্ধি এবং ব্যক্তির উন্নয়নের জন্য চাকরিরত অবস্থায় এসব প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্ব বহন করে। সে লক্ষ্যে আমাদের নিজেদের অবস্থা জেনে বুঝে যেখানে যতোটুকু প্রয়োজন, ঘাটতি পূরণ করতে হবে। আমরা যেনো অংশীজনদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ না হই।
কর্মশালায় প্রোগ্রাম মডারেটর ছিলেন আইকিউএসি’র পরিচালক ড. মো. বশির উদ্দিন, রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের একাউন্টিং এন্ড ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা এম. আমিনুর। কোর্স সমন্বয় করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. ঈশিতা রায় ও ড. বিতান খানম।

প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho