1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে অভিযানে অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার, আগুনে ধ্বংস গোপালগঞ্জে বিআরটিএ-র উদ্যোগে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ মুকসুদপুরে পৌর আওয়ামী লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে পৌর আওয়ামী লীগ নেতার পদত্যাগ গোপালগঞ্জে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা: ফরিদগঞ্জে পুনর্নির্মিত পশ্চিম হাঁসা বাইতুল মোকাররম জামে মসজিদের উদ্বোধন মুকসুদপুরে পৌর আওয়ামী লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতার পদত্যাগ মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নিখোঁজের একদিন পর বাগান থেকে লাশ উদ্ধার

  • Update Time : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৭৪৫ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি ঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিখোঁজের একদিন পর ওহিদুল সরদার (৩৮) নামে এক যুবকের লাশ বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার তারাইল বড় মাঠ এলাকার একটি বাগান থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত ওহিদুল সরদার উপজেলার কলসি ফুকরা গ্রামের চাঁন সরদারের ছেলে।
এদিকে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
কাশিয়ানী থানার এসআই সজীব কুমার মণ্ডল জানান, রোববার রাতে ওহিদুল নিখোঁজ হন। পরিবারের লোকজন ও স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। না পেয়ে ওহিদুলের ভাই পিন্টু সরদার সোমবার দুপুরে কাশিয়ানী থানায় একটি জিডি করেন।
জিডির ভিত্তিতে নিখোঁজের বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। এরই মধ্যে সন্ধ্যায় ওই বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, নিহতের মাথা, মুখ ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় পরনের লুঙ্গি পেঁচানো ছিল। এ বিষয়ে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জুয়া খেলা কে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho