1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে অভিযানে অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার, আগুনে ধ্বংস গোপালগঞ্জে বিআরটিএ-র উদ্যোগে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ মুকসুদপুরে পৌর আওয়ামী লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে পৌর আওয়ামী লীগ নেতার পদত্যাগ গোপালগঞ্জে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা: ফরিদগঞ্জে পুনর্নির্মিত পশ্চিম হাঁসা বাইতুল মোকাররম জামে মসজিদের উদ্বোধন মুকসুদপুরে পৌর আওয়ামী লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতার পদত্যাগ মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কাশিয়ানীতে একই এলাকায় একাধিক দুর্ঘটনায় ৪ জন নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৯২৬ Time View


কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে একদিনে একই এলাকায় একাধিক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।
কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সড়ক দুর্ঘটনায় ২ জন, গলায় ফাঁস নিয়ে ১ জন এবং বিদ্যুৎস্পৃষ্টে ১ জন, এভাবে মোট চারজনের মৃত্যুর ঘটনা ঘটে।
৩০ জুন (বুধবার) বিকাল সাড়ে ৪ টায় ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা বেলি ব্রিজ নামক স্থানে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্রকে এক্সেভেটরের বকেটে ধাক্কা দিলে, মহেন্দ্র উল্টে গিয়ে দুর্ঘটনার সৃষ্টি হয়। এতে মহেন্দ্রর ২ জন যাত্রী নিহত হন। নিহতরা হচ্ছে, উপজেলার রাতকান্দি গ্রামের প্রবাসী সোহেল সরদারের স্ত্রী তাহেরা বেগম (৩০)। গোপালগঞ্জে বিআরডিবি অফিসের সহকারী হিসাব রক্ষক এ কে এম আকবর আলী (৪৫)। আকবর আলীর বাড়ি ফরিদপুরের নগরকান্দায়।
একই দিনে বিকাল ৫ টায় ফুকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ মোল্লার মেয়ে নাহিদা (৩০) গলায় ফাঁস নিয়ে স্বামী রবিউল মোল্লার বাড়িতে মারা যান।
ঐদিন একই সময়ে সিলিং ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে, বিদ্যুৎস্পৃষ্টে মারা যান ফুকরা গ্রামের ইসলাম শেখের ছেলে সাব্বির শেখ (২৫)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho