1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় ইউএনও’র ব্যতিক্রম উদ্যোগে উৎফুল্লভাবে সারা দিচ্ছে নবজাতকের অভিভাবকেরা

  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৫৩ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যতিক্রম উদ্যোগকে উৎফুল্লভাবে সারা দিচ্ছে উপজেলায় সদ্য জন্মগ্রহন করা নবজাতকদের অভিভাবকেরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সদ্য যে সকল শিশু জন্মগ্রহন করছে ১দিন হতে ৪৫ দিন বয়সের নবজাতকদের জন্মসনদ তৈরী করে দেওয়ার লক্ষে তিনি বাড়ীতে বাড়ীতে যাচ্ছেন তার কার্যালয়ের সংশ্লিষ্টদেরকে নিয়ে। সেই সাথে তিনি নিয়ে যাচ্ছেন  পোশাক, মিষ্টি ও খেলনা।

তারই অংশ হিসেবে সোমবার উপজেলার কাইচাল ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে নবজাতকদের বাড়ী বাড়ী গিয়ে জন্মসনদ তৈরী করে দেন নবজাতকদের নামে।
সেই সাথে মিষ্টির প্যাকেট, শিশুদের উপহার হিসেবে পোশাক ও খেলনা সামগ্রী। তিনি শিশুদের লালন পালনে চিকিৎসা বিজ্ঞানের কিছু পরামর্শও প্রদান করেন নবজাতকদের অভিভাবকদের। তাছাড়া প্রতিদিন নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে নবজাতক নিয়ে তাদের পিতা মাতা’রা হাজির হচ্ছেন। সেখানেও দিচ্ছেন একই ধরনের সেবা ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক বলেন আমার এ কার্যক্রম উপজেলার সকল ইউনিয়নে অব্যাহত থাকবে।
কাইচাল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তফা হোসেন খান বলেন এর আগেও আমি চেয়ারম্যান ছিলাম, বর্তমানেও আবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, কিন্তু  কোন উপজেলা নির্বাহী কর্মকর্তার এরকম কর্মকান্ড দেখিনাই।
আমি ইউএনও স্যারের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং স্যারকে ধন্যবাদ জানাই। সুতারকান্দা গ্রামের যমজ সন্তান হাসান ও হোসেন মিয়ার পিতা মামুন মিয়া বলেন সত্যিই খুবই ভালো লাগছে ইউএনও  স্যারের এধরণের কাজ দেখে, আমরা স্যারকে ধন্যবাদ জানাই। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা হোসেন খান, সাংবাদিক বোরহান আনিস, বেলায়েত হোসেন লিটন, লিয়াকত হোসেন, মিজান বাবু, নুরুল ইসলাম নাহিদ, মনির হোসেন মোল্যা ও মিজানুর রহমান মোল্যা, অফিস সহকারী স্বপন বাবুসহ সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho